1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইউএপি-তে সার্ভার ওয়ার্কশপের আয়োজন করল ‘সার্ভিসিং২৪’ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ইউএপি-তে সার্ভার ওয়ার্কশপের আয়োজন করল ‘সার্ভিসিং২৪’

প্রতিবেদকের নাম
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

তথ্যপ্রযুক্তি শিক্ষায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্বকে সামনে রেখে সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে একটি বিশেষ আইটি কর্মশালার আয়োজন করেছে দেশের অন্যতম বিকাশমান আইটি কোম্পানি ‘সার্ভিসিং২৪’।

সার্ভার, স্টোরেজ, আইটি হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিং—এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিখাত নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সহযোগী আয়োজক হিসেবে ছিল ইউএপি-এর সাইবার সিকিউরিটি ক্লাব-সিএসই।

উদ্বোধনী পর্বে সার্ভিসিং২৪-এর সিইও নাসির ফিরোজ বলেন, “বর্তমান যুগে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভিসিং২৪ এদেশের তরুণদের যুগোপযোগী আইটি দক্ষতায় দক্ষ করে তুলতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, এ ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের দেশে ও বিদেশে আইটি সেক্টরে অবদান রাখতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।”

ওয়ার্কশপে সার্ভিসিং২৪-এর অভিজ্ঞ টেকনিক্যাল টিম আধুনিক সার্ভার প্রযুক্তি, স্টোরেজ সলিউশন ও নেটওয়ার্কিংয়ের বিভিন্ন দিক হাতে-কলমে উপস্থাপন করে। পাশাপাশি সাইবার সিকিউরিটির সমসাময়িক বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি আইটি ক্যারিয়ার পরিকল্পনা ও দিকনির্দেশনাও পান।

কর্মশালা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। ইউএপি-এর সিএসই বিভাগের শিক্ষকরা সার্ভিসিং২৪-এর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সার্ভিসিং২৪ সম্পর্কে

‘সার্ভিসিং২৪’ বাংলাদেশের দ্রুত বর্ধমান, আইএসও-সার্টিফাইড ও সাসটেইনেবিলিটি-নির্ভর একটি আইটি সার্ভিসেস ও টিপিএম প্রোভাইডার। ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ কোম্পানিগুলোকে আস্থার সঙ্গে আইটি সেবা দিয়ে আসছে। পরিবেশবান্ধব সমাধান এবং ৯৯ শতাংশ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে টেকসই আইটি খাত গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ