1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নতুন এয়ারস্পেস কমান্ডারের নাম ঘোষণা করেছে ইরান। তার নাম মেজর জেনারেল মজিদ মোসাভি বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার (১৪ জুন) জারি করা এক আদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন বিমানবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল মজিদ মোসাভিকে নিয়োগ দেন। তিনি নিহত আমির আলী হাজিকাদেহের স্থলাভিষিক্ত হলেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ইসরায়েলের হামলায় বিমানবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ নিহত হওয়ার পর নতুন এই কমান্ডার নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত আইআরজিসির দীর্ঘদিনের এয়ারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ ছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান রূপকার। তার মৃত্যুকে তেহরান একটি ‘শহাদাত’ হিসেবে অভিহিত করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত মজিদ মোসাভি বিভিন্ন সময়ে আইআরজিসির কৌশলগত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

মজিদ মোসাভির নিয়োগের পর বিশ্লেষকরা বলছেন, এই দ্রুত নিয়োগ ইঙ্গিত দেয় যে, ইরান তার সামরিক কাঠামোতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। খামেনির এই পদক্ষেপ দেশটির জনগণ এবং বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় যে, শীর্ষ কমান্ডার শহীদ হলেও দেশটির প্রতিরক্ষা ও প্রতিশোধের সক্ষমতা অটুট থাকবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ