1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইসরাইলি আগ্রাসন থেকে লেবানন রক্ষার ঘোষণা দিল হিজবুল্লাহ | ঢাকা আওয়ার
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ইসরাইলি আগ্রাসন থেকে লেবানন রক্ষার ঘোষণা দিল হিজবুল্লাহ

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৯ জুন, ২০২৬

ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটি জানিয়েছে, এই লঙ্ঘনের পর লেবাননকে রক্ষা করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

গতকাল রোববার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি সামরিক বাহিনী বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি ফাইটার জেট দক্ষিণ লেবাননের নাবাতিহ শহর এবং কাছের মায়ফাদৌন শহরের আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া, ফারউন শহরের উন্মুক্ত অঞ্চল এবং বিন্ত জবেইলে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি তাইবেহ ও হাদাতা এলাকার আবাসিক ভবনগুলোতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের জন্মভূমি এবং জনগণকে রক্ষা করার অধিকার আমাদের রয়েছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টেই যুদ্ধ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মার্চ মাসের শুরু থেকেই লেবাননে তীব্র ও ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরাইল।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ