1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা! | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা!

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১৮ মে, ২০২৫

আমেরিকার একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘটনার কথা জানিয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত, সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন। আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিতপ্রাণ নার্সরা। তবে এবার চিত্রটা ভিন্ন। সেই সেবিকা দলের ১৪ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ