1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কিম জং উনের সঙ্গে লাভরভের সাক্ষাৎ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী

কিম জং উনের সঙ্গে লাভরভের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার উত্তর কোরিয়া সফরকালে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এএফপির।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাভরভ কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দুজনকে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

রুশ ও উত্তর কোরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আগেই সফরের ঘোষণা দিয়ে জানায়, লাভরভ রোববার পর্যন্ত উত্তর কোরিয়ায় থাকবেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এটি শীর্ষ রুশ কর্মকর্তাদের একাধিক সফরের সর্বশেষ।

পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে কুর্স্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং রুশ সেনাবাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

এর আগে শনিবার লাভরভ দেশটির পূর্ব উপকূলীয় শহর ওয়োনসানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলতি মাসেই একটি বিশাল রিসোর্ট উদ্বোধন করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপি জানায়, লাভরভ বলেছেন, উত্তর কোরীয় কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের ‘সব লক্ষ্যকে পূর্ণ সমর্থন’ জানিয়েছেন। এ সময় তিনি উত্তর কোরীয় সেনাদের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসাও করেন।

উত্তর কোরিয়া চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো নিশ্চিত করেছে, তারা রাশিয়ায় সেনা মোতায়েন করেছে।

এরপর থেকে কিম জং উনকে একাধিকবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

রাশিয়ার নিরাপত্তা প্রধান সের্গেই শোইগুও এ বছর একাধিকবার পিয়ংইয়ং সফর করেছেন।

আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার এই দুই দেশ গত বছর একটি সামরিক চুক্তিতে সই করে, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ