1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে ৬৪ হাজার ৩৬৮ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী, কেন এই সংকট? ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে : মৎস্যমন্ত্রী সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে ৬৪ হাজার ৩৬৮

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০৯ জন। এর মধ্যে ক্ষুধা ও অনাহারে মারা গেছেন পাঁচজন।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ