1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

অবশ্য সামনের সময়কে আরও ইতিবাচক দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছালেও— আগামী অর্থবছরে তা কমে ৫.২ শতাংশে নেমে আসবে।

২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস গত ডিসেম্বরে প্রকাশিত ১১ শতাংশের তুলনায় কমানো হয়েছে।

আইএমএফ-এর এই পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’-এ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫.১ শতাংশে পৌঁছাবে।

এডিবি আরও জানিয়েছে, বাংলাদেশের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে আরও বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাতে পারে, যা পরবর্তী অর্থবছরে কমে ৮ শতাংশে নামবে।

ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলেছে, বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাব, নীতিগত দুর্বলতা, তথ্যের ঘাটতি, সরবরাহ চেইনে সীমাবদ্ধতা এবং টাকার অবমূল্যায়নের কারণে পাইকারী বাজারের অদক্ষতা দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে আরও জটিল করে তুলছে।

গত বছরের ডিসেম্বর মাসে সরকার চলতি অর্থবছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ নির্ধারণ করে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এই সংশোধন করা হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ