1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি জানিয়েছে, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারাই এই হালনাগাদ তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্যই ১৪ মে প্রকাশিতব্য তালিকায় স্থান পাবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি নিচের সময়সূচি অনুযায়ী চলবে। খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল, ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে, আবেদন নিষ্পত্তি ৬ মে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদনগুলো নিষ্পত্তির পর মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ