1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জুন মাসে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ১৩৩৬ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের চার বছর ধরে নিখোঁজ সু চি কি বেঁচে আছেন? নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলি সংসদ, নির্বাচন অক্টোবরে বাংলাদেশসহ ছয় দেশে বন্যা, ভূমিধস ও রোগের আশঙ্কা হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ৯৯০ জলাবদ্ধতা, বন্যা ও স্যাঁতসেঁতে পরিবেশে কোন রোগের আশঙ্কা সবচেয়ে বেশি? বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুন মাসে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩, আহত ১৩৩৬

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গত জুন মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং ১ হাজার ৩৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত ও ১ হাজার ৩২৩ জন আহত, ৫৩টি রেল দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত এবং ৫টি নৌ দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনের দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ১২৮টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ১১১ জন চালক, ৭১ জন পথচারী, ৬০ জন শিক্ষার্থী, ৪৭ জন শিশু, ৪৫ জন নারী, ১১ জন পরিবহণ শ্রমিক, ১০ জন শিক্ষক, ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাসদস্য ও ১ জন প্রকৌশলী।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ২৬ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৫ দশমিক ২৮ শতাংশ ট্রাক-পিকআপ-লরি, ১৭ দশমিক ৩৫ শতাংশ বাস এবং ১৪ দশমিক ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যান চলাচল, রোড সাইন ও মিডিয়ানের অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল, সড়কের ত্রুটি ও ট্রাফিক আইন অমান্যের প্রবণতাকে উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ