1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ডেমরায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ডেমরায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষাথী নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজী ইরাম রিদওয়ান (২৬) ও তাহসিন তপু (২৫)। তাদের মধ্যে রিদওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং তপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী ছিলেন।

ডেমরা থানার এসআই মো. রুবেল বলেন, “ডিএসসিসির ট্রাকটা (কোনাপাড়ার) মিনি কক্সবাজারের দিক থেকে আসতেছিল। আর মোটরসাইকেলটা তার বিপরীত দিকে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা ঘটে।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, গায়ে হলুদের একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ