1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় এমনই চিত্র দেখা যায়।

জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে সকাল থেকেই গণপরিবহন ও যাত্রীর ব্যাপক চাপ রয়েছে। থেমে থেমে চলছে পরিবহন। এদিকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপে বাড়ি যাচ্ছেন তারা। উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। ছোট ছোট শিল্পকারখানা অনেকটাই ছুটি হয়েছে। এদিকে সরকারি বেসরকারি অফিস আজ বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন। 

ফলে মহাসড়কে  যাত্রী ও গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানান পুলিশ সদস্যরা। তবে যাত্রীরা নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে তার জন্য পুলিশের বাড়তি নজর দাড়ি রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া চুরি ডাকাতি ছিনতাই বন্ধে মহাসড়কে পেট্রোল টহল পুলিশ জোরদার করা হয়েছে।

নাওজোড় থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকার জুড়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ