1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঢাকা-৪ আসনে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু ও ঈদ উপহার বিতরণ | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ঢাকা-৪ আসনে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু ও ঈদ উপহার বিতরণ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২৭ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু, ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ ২৩টি পরিবারের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, মাওলানা জাকির হোসাইন, মতিউর রহমান খান চপল, মো. আব্দুর রহমান, হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ