1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে তোলা হবে। বগুড়ায় ইতোমধ্যে বিমানঘাঁটির অনুমোদন হয়ে গেছে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটি এই বিমানঘাঁটির বহরে সংযুক্ত হবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেছি, কিন্তু বিএনপি করার কারণে এত দিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার আসার আগপর্যন্ত বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের পদায়ন হয়নি। তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমানতালে সব জেলার উন্নয়ন হবে। সেই আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি।

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি সে জন্য দোয়া চাই।

মীর শাহে আলম বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে।

মীর শাহে আলম আরও বলেন, আমরা কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমরা গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রত্যাশা করি। আপনারা আমাদের ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারি।

বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফ-এর সদস্য, বিভিন্ন সাংবাদিক ফোরাম ও সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ