1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, জ্বলছে আগুন | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, জ্বলছে আগুন

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানঘাঁটিতে বড় আকারের আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

শনিবার (১৪ জুন) ভোরে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম’র বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরায়েলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুত করে রাখা স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ