1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দক্ষিণ কোরিয়ায় নির্বাচন ৩ জুন | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রাজধানীর ৪ আন্তনগর বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর “গণমাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রী” আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাবেন বুধবার ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট, টিকিট মিলবে ২০ জুন

দক্ষিণ কোরিয়ায় নির্বাচন ৩ জুন

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ জুন। সামরিক আইন জারির এক বিপর্যয়কর ঘোষণার কারণে সিউলের সাবেক নেতা ইউন সুক ইওলকে পদ থেকে অপসারণের প্রায় চারমাস পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মঙ্গলবার এ ঘোষণা দেন। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া কার্যকরভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে। সাবেক প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারি করে বেসামরিক শাসনকে ধ্বংস করার চেষ্টা করলে দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসিত করে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়।

গত সপ্তাহে একটি আদালত তার অভিশংসন বহাল রেখে, তাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে, যা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।

প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু মঙ্গলবার বলেছেন, সরকার ‘জাতীয় নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করেছে।’ এতে ‘নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চিত করার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজনীয়তা’ বিবেচনা করা হয়েছে।

তারা ‘দক্ষিণ কোরিয়ার ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ হিসেবে ৩ জুন নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ভোটদানের সুবিধার্থে এ দিনটিকে একটি অস্থায়ী সরকারি ছুটি হিসেবে মনোনীত করা হবে।

হ্যান মন্ত্রণালয় ও জাতীয় নির্বাচন কমিশনকে ‘এমন একটি নির্বাচন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যা আগের চেয়েও বেশি সুষ্ঠু, স্বচ্ছ এবং জনগণের আস্থা অর্জন করতে পারে।

দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অপসারণের পর ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে ইউন বিদায় নেওয়ার পর চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী হ্যান বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সরকার পরিচালনা করছেন। সাংবিধানিক আদালত তার অভিশংসন বাতিল করার পর সম্প্রতি তিনি পদটিতে পুনর্বহাল হন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ