1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ অনুযায়ী, বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

এর আগে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৪ মে দেশের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালিত হয়। গত ২০ এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা নেয়া হয়। গত ৬ মে পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয় এবং ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ