1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • সোমবার, ৭ জুলাই, ২০২৫

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।

সোমবার (৭ জুলাই) সকালে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এদিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করেছেন বিএনপি মহাসচিব।

এছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। পরে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ