1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফের পদত্যাগ | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান রাজধানীর বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা সরকারের : সেতু মন্ত্রী কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারে ভাঙনের কয়েক ঘণ্টার মাঝেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ। ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিভিভির নেতা ও ইসলামবিরোধী রাজনীতিক গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি।

স্কুফের পদত্যাগের এই সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ডিক স্কুফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গির্ট উইল্ডারসের পিভিভি দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ক্ষমতাসীন জোটে ভাঙনের পরও দেশটিতে আগামী অক্টোবরের আগে নতুন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা কম। ঐতিহাসিকভাবে ভঙ্গুর ডাচ রাজনৈতিক পরিমণ্ডলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান ঘটছে। পাশাপাশি অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে; যা ইউরোপের ঐক্য এবং রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নীতিগত অবস্থানে প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গির্ট উইল্ডারস বলেন, আশ্রয় ও অভিবাসন ইস্যুতে জোটের অন্য তিন দল তার প্রস্তাবকে সমর্থন জানাতে রাজি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘অভিবাসীদের আশ্রয় নিয়ে আমাদের পরিকল্পনায় স্বাক্ষর করা হয়নি। পিভিভি ক্ষমতাসীন জোট ছাড়ছে।’’

রয়টার্স বলছে, জোট সরকারে ভাঙন দেখা দেওয়ায় এই মুহূর্তে জোটের বাকি দলগুলো সংখ্যালঘু সরকার গঠন করে সামনে এগিয়ে যেতে পারে। যদিও বাস্তবে তা হওয়ার সম্ভাবনা কম। দেশটির বিরোধী দলগুলো ইতোমধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ