1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নৌ পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে। একইসঙ্গে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে।

এছাড়া ছয়জন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে ও হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসের (অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে ও রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ