1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পঞ্চগড় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

পঞ্চগড় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

‎জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

‎এদিকে এর প্রায় তিন ঘণ্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ