1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী, কেন এই সংকট? ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে : মৎস্যমন্ত্রী

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে আজ শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ