1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

তিন বোর্ডের একযোগে পরীক্ষার স্থগিতাদেশে সারা দেশের লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

কুমিল্লা বোর্ড: প্লাবনে স্থগিত পরীক্ষা

ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের ফলে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদ্রাসা বোর্ড: সারা দেশে স্থগিত আলিম পরীক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ