1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বিএনপি-জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রাতে বৈঠকে বসছে এনসিপি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রাতে বৈঠকে বসছে এনসিপি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৪ মে, ২০২৫

বিএনপি ও জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনসিপির প্রতিনিধি দলে থাকবেন– জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে।

অন্যদিকে, বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ