1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বিদ্যুতের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিদ্যুতের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক দুই চেয়ারম্যানসহ বিদ্যুৎ বিভাগের ১০ জন শীর্ষ কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অঢেল সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক ১০ জন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

বিপিডিবির সাবেক ও বর্তমান এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুসন্ধানের আওতায় আসা কর্মকর্তারা হলেন– বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও বেলায়েত হোসেন, সাবেক সদস্য শামসুল আলম ও আ ন ম আবদুল্লাহ, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক সাঈদ একরাম উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকল্প পরিচালক শেখ মঈন উদ্দিন, সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সাবেক এমডি মাসুম আলবেরুনী।

দুদকের আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নামে ও বেনামে প্রচুর সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্ত অনুসন্ধান কর্মকর্তারা এখন এসব কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ