1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।

পড়ে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা। একপর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি-মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না। কোনো এমপি-মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না।

তিনি বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করবো না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই। বন্ধুগণ তোমাদের সঙ্গে আমরা আছি, আমি এখানে জামায়াতের আমির হয়ে কথা বলতে আসিনি, ১৮ কোটি মানুষের একজন হয়ে এসেছি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ