1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৩টি বাস, ৬২টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৪টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ