1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
লেবানন এই যুদ্ধবিরতির আওতায় নয়: নেতানিয়াহু | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

লেবানন এই যুদ্ধবিরতির আওতায় নয়: নেতানিয়াহু

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এই যুদ্ধবিরতি “লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়”।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প -এর উদ্যোগকে সমর্থন করছে ইসরায়েল, যাতে “ইরান আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আরব প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না দাঁড়ায়”।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে-এই লক্ষ্য অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় অগ্রগতি হবে।

তবে নেতানিয়াহু পুনরায় জোর দিয়ে বলেন, “এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না।”

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা “লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।

শরিফ বলেন, এই সিদ্ধান্ত “তাৎক্ষণিকভাবে কার্যকর” হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ