1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইওর পদত্যাগ মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী কাজের স্বীকৃতি পেলে আরও অনুপ্রাণিত হবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ,’ সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় : সংসদে খাদ্যমন্ত্রী পুশইন ঠেকাতে ভারতকে ১৩ চিঠি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিকে ১ কোটির বেশি শিক্ষার্থী পাবে ইউনিফর্ম, জুতো ও পাটের ব্যাগ

সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি এবং বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, ইসি সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে যাতে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন… ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের তথ্যের জন্যে।

প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে, এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ