1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ডিজিটাল নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন পাস হয়েছে: শিক্ষামন্ত্রী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে? স্বর্ণের দামে বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিল ড. ইউনূস। তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই।তারপরেও কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোর ব্রিজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এবার এই সরকারের আমলে ও মেয়াদে ইনশাআল্লাহ উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে, যাতে করে সারাদেশের মানুষ সেই উন্নয়নের সুফল পেতে পারে।

তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চারলেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি।সাইল বাজারে যে ট্রাফিক হয়, এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ