1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বরখাস্ত | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বরখাস্ত

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

র‍্যাব-৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। বুধবার (১৫ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এতে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র‍্যাব-৮-এর অধিনায়ক একই দিনে র‍্যাব সদর দপ্তরকে অবহিত করেন।

পরে তার অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর স্বাক্ষরিত ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এছাড়া তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদনও পাঠান। তবে বিধি অনুযায়ী আবেদনগুলো গ্রহণযোগ্য না হওয়ায় সেগুলো অনুমোদিত হয়নি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ