1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
স্টার্টআপে সম্ভাবনা থাকলে ব্যর্থতার পরও মিলবে সহায়তা: প্রধানমন্ত্রী | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলি সংসদ, নির্বাচন অক্টোবরে বাংলাদেশসহ ছয় দেশে বন্যা, ভূমিধস ও রোগের আশঙ্কা হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ৯৯০ জলাবদ্ধতা, বন্যা ও স্যাঁতসেঁতে পরিবেশে কোন রোগের আশঙ্কা সবচেয়ে বেশি? বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী হরমুজে নিহত ভারতীয়, ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্টার্টআপে সম্ভাবনা থাকলে ব্যর্থতার পরও মিলবে সহায়তা: প্রধানমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্টার্টআপের নতুন নতুন ধারণা বাস্তবায়নে সরকার কাজ করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রথমবার কোনো স্টার্টআপ ব্যর্থ হলেও যদি তার সম্ভাবনা থাকে, তাহলে পরবর্তী সময়ে সেই উদ্যোগকে আবারও অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ খাত নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণের কর্মসূচি রয়েছে।

এদিন জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন সেবা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ