রাজবাড়ীর সেই অসুস্থ মাসুরার জন্য এক মাসের ওষুধ ও নগদ অর্থ প্রদান করলেন ‘মানবিক সাংবাদিক’ খন্দকার রবিউল ইসলাম। অর্থ সংকটে হুমাইরা আক্তার মাসুরা (১৭) তিন বছর চিকিৎসাহীন থাকার খবর পেয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন সাংবাদিক রবিউল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মাসুমার মায়ের হাতে এ সাহায্য তুলে দেয় রবিউল।
এর আগে, সাংবাদিক খন্দকার রবিউল ইসলামের প্রচেষ্টায় মেরুদন্ড ভেঙে বিনা চিকিৎসায় পড়ে থাকা শয্যাশায়ী স্কুল ছাত্রী মাসুরার চিকিৎসা শুরু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
২০১৯ সালের ৩ এপ্রিল (বুধবার) বিকেলে রাজবাড়ী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মাসুরাকে। সেখানে ভর্তি না নেওয়ায় পরদিন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাভারের সিআরপি হাসপাতালে নেওয়া হয়। পরে সিআরপিতেও তার চিকিৎসা সম্ভব না হওয়ায় মাসুরাকে পূণরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বার্ণ ইউনিটের প্লাস্টিক সার্জারি র্বিভাগে মাসুরার চিকিৎসা শুরু হয়।
অসুস্থ মাসুরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ভূমিহীন ভারাকৃত রিক্সা চালক বাচ্চু সরদারের মেয়ে। সে সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।