1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক তাকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ‘ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স বন্ধ হবে। মব ভায়োলেন্স, চাঁদাবাজি কখনো গ্রহণীয় নয়। একে শক্ত হাতে প্রতিহত করা দরকার।

উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, শুধু বাহক নয়-মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সরকারের এ উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা বিষফোড়ায় পরিণত হয়েছে। কঠোরতার মাঝেও তাদের অপরাধ কর্ম আমাদের ভাবাচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে একজন উপদেষ্টাও রয়েছেন। তিনি চেষ্টা করছেন কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ করা যায়।

শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ বিভিন্ন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ