1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী একাধিক অস্থির ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরে যেভাবে ছিল, গত কয়েকদিনের কিছু ঘটনাবলীর কারণে সেটিতে খানিকটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আমরা তা দ্রুত পূর্বের স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

রাজবাড়ীর অস্থিরতা ও তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “রাজবাড়ীর সাম্প্রতিক ঘটনার তদন্ত চলছে। আমরা এখনও বিস্তারিতভাবে কিছু বলতে পারছি না, তবে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হয়তো ঘটনার পেছনের প্রকৃত কারণগুলো বেরিয়ে আসবে।”

প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বে থাকা অবস্থায় সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “তদন্তের আগে কাউকে সরিয়ে দিলে সেটি নিরপেক্ষতার জন্য হুমকি হতে পারে। তদন্তেই বেরিয়ে আসবে কারো গাফিলতি ছিল কি না। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক মাধ্যমে পূর্ব সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন সহিংসতা ঠেকানো সম্ভব হয়নি, এমন প্রশ্নে উপদেষ্টা জানান, “আমরা পরিস্থিতি ঠেকাতে ব্যর্থ হইনি। বর্তমানে সমাজে অসহিষ্ণুতা বাড়ছে। যারা এই ধরনের সহিংস ঘটনার পেছনে আছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমি সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি।”

নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণ ব্যাহত হবে কি না, এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যখন জনগণ নির্বাচনের দিকে মনোযোগ দেবে, তখন কেউ তাদের বাধা দিতে পারবে না। তারা কেন্দ্রে যাবে এবং ভোট দেবে—সেই পথ কেউ রুদ্ধ করতে পারবে না।”

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ