1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, ইসরায়েলজুড়ে সাইরেন | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, ইসরায়েলজুড়ে সাইরেন

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষোপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের ‘বেশ কয়েকটি এলাকায়’ সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একইসঙ্গে তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধের জন্য কাজ করছে। খবর আলজাজিরার।

দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, উত্তর ইসরায়েল ও দেশের দক্ষিণেও সাইরেন বেজে উঠেছে, যা ইরানি হামলা অব্যাহত থাকার ইঙ্গিত। তবে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। তারা জনসাধারণকে সতর্ক করে দিয়েছে, যদি কোনো সতর্কতা সংকেত আসে, তবে যেন তারা অবিলম্বে আশ্রয় গ্রহণ করে। আইডিএফ আরও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিরোধে কাজ করছে।’

এই নতুন হামলা এমন এক সময়ে এলো যখন মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে ‘সম্পূর্ণভাবে সম্মত’ হয়েছে ইসরায়েল ও ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প দাবি করন, ইসরায়েল ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েল তাদের চলমান অভিযান সম্পন্ন করবে। এর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।

এরপরপরই আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘যাই হোক, ইসরায়েল যদি তেহরানের সময় ভোর ৪টার (০০ : ৩০ জিএমটি) মধ্যে তাদের ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদেরও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ