1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চলমান ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর: আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া।

ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়।

এর আগে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ।

গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। ছয়দিন ধরে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ