1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যখাতে লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানিয়েছেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্র বলেন, দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস এটি দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত আছে।

শিগগিরই লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে-এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হামের সংক্রমণ বাড়লেও টিকার পর্যাপ্ত মজুত আছে। এটি মজুত থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি বেড়েছে হামের প্রাদুর্ভাব। সংক্রমণে বাড়ছে মৃত্যুও। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৬।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ