1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এবারও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

এবারও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালিতে ঢোকার পরও শেষ পর্যন্ত এগোতে পারেনি বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে জাহাজটিকে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে। পরিকল্পনা ছিল ভোরের মধ্যে প্রণালি অতিক্রম করার। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করতে বলে।

তিনি বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে এগোতে দেওয়া হবে না—এমন নির্দেশ দেওয়া হয়। ফলে প্রণালির ভেতরেই অপেক্ষায় থাকতে হয় জাহাজটিকে।

জানা গেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে নোঙর তোলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বেতার বার্তায় ইরানের বাহিনী জাহাজটিকে অগ্রসর না হয়ে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পাওয়ার পর যাত্রা স্থগিত করে জাহাজটি আবারও নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পারস্য উপসাগরের দিকে ফিরে যাচ্ছে।

৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান করছে।

এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছাকাছি গিয়ে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে হয়েছিল।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ