1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই : মির্জা ফখরুল | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই : মির্জা ফখরুল

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলে আসছি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বিএনপির বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিঙ্গাপুরে সস্ত্রীক এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতি আশা করছে যে বাংলা ১৪৩২ সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি অতীতের সকল ধুলাবালি-জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখ সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’

ডিসেম্বরে নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এ সমস্যারও সমাধান হবে।’

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ