1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কোটি মানুষ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর ৪ আন্তনগর বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর “গণমাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রী” আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাবেন বুধবার ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট, টিকিট মিলবে ২০ জুন আমরা আদ্ দ্বীন হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যম সমাজের আয়না, তাই হতে হবে নিরপেক্ষ: তথ্যমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়লেও কমবে না মধ্যবিত্তের চাপ: দেবপ্রিয় ভট্টাচার্য

কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কোটি মানুষ

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

কিউবায় বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে এক কোটির বেশি মানুষ। শুক্রবার (১৪ মার্চ) জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়ায় দেশব্যাপী এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে দিয়েজমেরো সাবস্টেশনে একটি ত্রুটির কারণে পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে।

বিদ্যুৎসেবা ফের চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রাজধানী হাভানায় সিএনএনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তাঘাট ও ভবন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়েছে। লোকজন বৈদ্যুতিক টর্চ ব্যবহার করে চলাচল করছে।

কিউবায় জরাজীর্ণ অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের কারণে এমন বিদ্যুৎ বিপর্যয় আগেও হয়েছে।

দেশটির কর্মকর্তারা এমন পরিস্থিতির জন্য আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছিলেন।

তবে সমালোচকরা বলছেন, কমিউনিস্ট সরকারের অবকাঠামোয় বিনিয়োগের ঘাটতিও এই পরিস্থিতির জন্য দায়ী।

গত বছরের অক্টোবরেও প্রায় এক সপ্তাহ ধরে কিউবার বেশিরভাগ অংশে বিদ্যুৎ বিভ্রাট ছিল, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট বলে মনে করা হয়।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ