1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৫ | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৫

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ ৫ নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন।
নিহতারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার । ওদের স্বজনদের ফোন করা হয়েছে উনারা ঘটনাস্থলে আসছেন ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন।

তিনি জানান, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে দুই জনের লাশ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনটি পাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৫ নিহত হন । একজন আহত হয়েছেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে । নিহতদের আত্মীয়র সাথে যোগাযোগ করা হয়েছে ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ