1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কে এই নতুন পোপ রবার্ট প্রেভোস্ট | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

কে এই নতুন পোপ রবার্ট প্রেভোস্ট

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ৯ মে, ২০২৫

পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।

বৃহস্পতিবার (৮ মে) ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সী রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।

পোপ নির্বাচিত হওয়ার পর রবার্ট ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত অনুসারীর উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, আপনারা সবাই শান্তিতে থাকুন। আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতুবন্ধ গড়ে তোলে।
 
রবার্ট প্রেভোস্ট যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পেরুতে বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
সম্প্রতি তিনি ভ্যাটিকানে বিশপ নিয়োগসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দফতরের প্রধান ছিলেন। পোপ ফ্রান্সিসের গৃহীত সংস্কারগুলো তিনি এগিয়ে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেয়ার বিষয়টি সামনে আসে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ