1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। যদি কারও কোনো দাবি বা আপত্তি থাকে, তার জন্য ২১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে।

সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ