1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গণভবনে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান রাজধানীর বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা সরকারের : সেতু মন্ত্রী কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

গণভবনে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে আজ রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ