1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, তেল পেতে লাগছে ৫-৬ ঘণ্টা | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ডিজিটাল নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন পাস হয়েছে: শিক্ষামন্ত্রী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে? স্বর্ণের দামে বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, তেল পেতে লাগছে ৫-৬ ঘণ্টা

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পয়লা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তেল পেতে অন্তত ৫-৬ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ছুটি উপলক্ষ্যে অনেক পাম্প বন্ধ থাকায় এই ভোগান্তি আরও বেড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়।

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন দেখা গেছে।

সকালে সরেজমিনে দেখা গেছে, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত পৌঁছেছে, আর প্রাইভেট কারের লাইন পৌঁছেছে নাখালপাড়া পর্যন্ত। তেল পেতে চালকদের কয়েকঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা প্রান্ত কুমার নামের একজন মোটরসাইকেল চালক বলেন, মোটরসাইকেলের লাইন বর্তমানে মহাখালী পর্যন্ত চলে গেছে। তেল নিতে অন্তত ৫-৬ ঘণ্টা সময় লাগছে।

তিনি আরও বলেন, আজকে ছুটির দিনে অনেক পাম্প বন্ধ রয়েছে। সেজন্য যেগুলো খোলা আছে সেখানে সিরিয়াল অনেক বেশি।

আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সুজন নামের এক চালক বলেন, সকাল থেকে তিন ঘণ্টা ধরে লাইনে আছি। তেল পেতে মনে হচ্ছে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে।

সকালে মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

এদিকে, পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। এজন্য চালু থাকা পাম্পগুলোতে অতিরিক্ত চাপ পড়েছে।

রাজধানীতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকার ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাশ’ ব্যবহার করা হচ্ছে।

এসব পাম্পে অ্যাপ ব্যবহারকারীরা ১ হাজার টাকার পর্যন্ত তেল নিতে পারছেন, আর অ্যাপ ছাড়া সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।

রাজধানীর যেসব স্টেশনে এই সেবা চালু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে দেশের বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায়। অনেকে আবার ‘প্যানিক বায়িং’ করতে থাকেন। অর্থাৎ প্রয়োজন না থাকলেও বেশি বেশি তেল কিনছিলেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৬ মার্চ জ্বালানি তেলে রেশনিং প্রক্রিয়া আরোপ করে সরকার।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ