1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জামায়াতের ইশতেহারে ২৬ অগ্রাধিকার, নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জামায়াতের ইশতেহারে ২৬ অগ্রাধিকার, নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের ইশতেহারে ২৬ অগ্রাধিকার, নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারনিরাপদ বাংলাদেশ গড়তে ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে নির্বাচনি এ ইশতেহার তুলে ধরেন দলের আমির শফিকুর রহমান।

ভোটে ১১ দলীয় জোট হয়ে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।

ইশতেহারে ১০টি দফায় গুরুত্ব দিয়ে ২৬টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে তুলে ধরে ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেন জামায়াতে আমির।

ইশতেহার ঘোষণার আগে ও পরে আগামীর বাংলাদেশ পরিচালনায় দলটির অঙ্গীকার তুলে ধরে দুটি ভিডিও উপস্থাপনা দেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার এ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা, কূটনীতিক, জামায়াতের পেশাজীবী সমর্থকদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকরা উপস্থিত আছেন।

শুরুতে কোরআন তেলাওয়াতের পর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ