1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার ধর্মঘট | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর ৪ আন্তনগর বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর “গণমাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রী” আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাবেন বুধবার ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ২৭ জুলাই ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট, টিকিট মিলবে ২০ জুন আমরা আদ্ দ্বীন হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যম সমাজের আয়না, তাই হতে হবে নিরপেক্ষ: তথ্যমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়লেও কমবে না মধ্যবিত্তের চাপ: দেবপ্রিয় ভট্টাচার্য

জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার ধর্মঘট

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ৮ মার্চ, ২০২৫

ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি। বেতন বাড়ানোর আলোচনায় চাপ তৈরি করতে এই ধর্মঘট।

বাকি বিমানবন্দরগুলো হলো কোলন-বন, ড্যুসেলডর্ফ, স্টুটগার্ট, ডর্টমুন্ড, হানোফার, ব্রেমেন, হামবুর্গ, বার্লিন ও লাইপজিশ-হালে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের অধিকাংশ কর্মী ধর্মঘটে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

সরকারি কর্মীদের জন্য নতুন মজুরি চুক্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রায় ২৫ লাখ সরকারি কর্মচারীর বেতন আট শতাংশ বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো ও অতিরিক্ত তিন দিনের ছুটি দাবি করছে ভ্যার্ডি।

তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার বলছে, এই দাবি পূরণ আর্থিকভাবে সম্ভব নয়। গত সপ্তাহেও জার্মানির কয়েকটি বিমানবন্দরে ধর্মঘট পালিত হয়েছে।

এছাড়া, স্বাস্থ্য খাতের ২০,০০০ কর্মী বৃহস্পতিবার ধর্মঘটে অংশ নেন, আর শুক্রবার কিন্ডারগার্টেন কর্মীরাও ধর্মঘট করেন।

তৃতীয় দফার আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র:ডয়চে ভেলে

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ