1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জুলাই-আগস্ট গণহত্যা: আনিসুল, সালমানসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট গণহত্যা: আনিসুল, সালমানসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে

প্রতিবেদকের নাম
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ১৭ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।

তবে তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায় চার্জশিট দেয়া হবে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এসব মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রসিকিউশন বলছে, তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ