1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
‘জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চরিত্রহরণের চেষ্টা চলছে’ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

‘জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চরিত্রহরণের চেষ্টা চলছে’

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কিছু মিডিয়া নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চরিত্রহরণ করছে এবং সদ্য জামিনে মুক্তি পাওয়া ‘জুলাই যুদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ঘটনাও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, “কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহরণের চেষ্টা করছে।”

সোমবার গভীররাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে তার টঙ্গীর বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ।

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টার মাথায় জামিন দেয় আদালত।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীর জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কারগার থেকে মুক্তি পান।

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

সুরভীর বিরুদ্ধে মামলার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, “কয়েকটি মিডিয়া জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য-মিথ্যা যাচাই না করেই ঢালাওভাবে নেতিবাচক সংবাদ প্রচার করছে।

“নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্য মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে।”

২০২৪ সালে ৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাবে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন নাহিদ; ডাক নাম ফাহিম।

ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই সংগঠনের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

হাদির হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্ববান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।”

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ