1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল পেল অসহায় ৫০টি পরিবার | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল পেল অসহায় ৫০টি পরিবার

প্রতিবেদকের নাম
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অসহায় মানুষের মাঝে সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেল তিনটায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা মাঠে এ সব টিউবওয়েল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আসসাদ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।

দোস্ত এইড বাংলাদেশের চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এববুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, সুপেয় নিরাপদ পানি নিশ্চিতে উপজেলার অসহায় ৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ। তাদের এ কাজগুলো খুবই প্রশংসনীয়। আগামীতে এই অঞ্চলে অসহায় মানুষের সেবায় এই ধরনের কাজগুলোকে অব্যাহত থাকবে; আমি প্রত্যাশা করি।

উল্লেখ্য, ‘দোস্ত এইডে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও গভীর নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, ভ্যান ও রিকশা বিতরণ, সেলাই মেশিন বিতরণ, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার বিতরণ, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজান, কুরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সংস্থাটি দুই মিলিয়নের অধিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ